• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

`কমিশনের ব্যর্থতার দায় নিতে হবে সবাইকে’

bijoy71news
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
`কমিশনের ব্যর্থতার দায় নিতে হবে সবাইকে’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “কমিশন আলাদা নয়, রাজনৈতিক দলগুলোরই অংশ। তাই কমিশনের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে।”

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘জাতীয় সনদ’ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, “কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, “কয়েক দিনের আলোচনায় সিদ্ধান্ত নিয়ে কাঠামোগত বিষয়ে একমত হতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে।”

আলী রীয়াজ আরও বলেন, “মৌলিক বিষয়ে সবার মতামতের মধ্যে দিয়ে এক জায়গায় যেতে পারি। কমিশন আলাদা কোনো সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।”

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করে।