• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

‘শহীদদের স্মৃতি ধরে রাখতে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু’

bijoy71news
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
‘শহীদদের স্মৃতি ধরে রাখতে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পন্ন হবে।”

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।