• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, সম্রাটসহ আহত ৬

bijoy71news
প্রকাশিত জুন ২৪, ২০২৫
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, সম্রাটসহ আহত ৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ছয় কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলের নেতারা। পরে দলের পক্ষ থেকে রমনা মডেল থানায় অভিযোগ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপি যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং নিবন্ধন নিচ্ছে, তখনই ককটেল হামলা হয়েছে। হামলা করে এনসিপির লক্ষ্য থেকে সরানো যাবে না।