• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

bijoy71news
প্রকাশিত জুন ২১, ২০২৫
এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এনসিপি রোববার (২২ জুন) নিবন্ধনের জন্য আবেদন করবে এবং তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি।”

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটি সুযোগ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকলেই তা বাস্তবায়ন সম্ভব।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা সংস্কার করতে হবে।”

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করেছে এবং তারা বিপুল অর্থ সুইস ব্যাংকে জমা রেখেছে।”