• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অভ্যুত্থান দিবস হিসেবে ‘৫ আগস্ট’ সরকারি ছুটি

bijoy71news
প্রকাশিত জুন ১৯, ২০২৫
অভ্যুত্থান দিবস হিসেবে ‘৫ আগস্ট’ সরকারি ছুটি

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ‘৫ আগস্ট’ সরকারি ছুটি পালন করা হবে।”

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। সোমবার (২৩ জুন) বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।”

সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, “এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। রোববার (২২ জুন) উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।”