• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ শুল্ক বাড়ালেন ট্রাম্প

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০২৫
ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ শুল্ক বাড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৪ জুন) থেকেই এই আদেশ কার্যকর হচ্ছে। তবে নতুন শুল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাইরে রাখা হয়েছে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেই শুল্ক দ্বিগুণ করা হলো।

তার এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।