• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

bijoy71news
প্রকাশিত মে ২৫, ২০২৫
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮-তে সব আচরণবিধি ও অন্যান্য বিধান বিবৃত আছে। এখন অধ্যাদেশের মাধ্যমে নিবর্তনমূলক ধারা সংযোজন করা হচ্ছে। এটি কালাকানুন। তারা দ্রুত এটি প্রত্যাহার চান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।