• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এপিএসের দুর্নীতির বিষয়টি নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ ক‌রি: আ‌সিফ

bijoy71news
প্রকাশিত মে ২৪, ২০২৫
এপিএসের দুর্নীতির বিষয়টি নিজেই দুদককে অনুসন্ধানের অনুরোধ ক‌রি: আ‌সিফ

সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি বিষয়টি অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি। কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এটাই জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ।”