• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ চায় এনসিপি

bijoy71news
প্রকাশিত মে ২১, ২০২৫
সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ চায় এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। তাদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয় দলটি।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।

সমাবেশে এনসিপির যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”

দলটির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।”