• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংকট থাকলেও জনস্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই: জ্বালানি উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত মে ৭, ২০২৫
সংকট থাকলেও জনস্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই: জ্বালানি উপদেষ্টা

এ মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত সরকারের। গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে।”

বুধবার (৭ মে) শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, “গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, “দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজান উপলক্ষ্যে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল, সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়।”

ফাওজুল কবির খান আরও বলেন, “মে থেকে আগস্ট পর্যন্ত এই সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এই দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়।”