• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এলপি গ্যাসের দাম কমলো

bijoy71news
প্রকাশিত মে ৪, ২০২৫
এলপি গ্যাসের দাম কমলো

চলতি মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন যা ছিল এক হাজার ৪৫০ টাকা।

রোববার (৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। যা আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এ ছাড়া সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম ২১৪৬ টাকা, ২০ কেজির দাম ২৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া এবং সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।