• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

bijoy71news
প্রকাশিত মে ৪, ২০২৫
মির্জা ফখরুলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

রোববার (৪ মে) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ট্রেড ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাশিয়ার আগ্রহ রয়েছে।”

আমির খসরু মাহমুদ আরও বলেন, “রাশিয়া একটি শক্তিশালী এনার্জি রিসোর্সসমৃদ্ধ দেশ। এই খাতে বাংলাদেশ-রাশিয়া পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। পাশাপাশি, সাংস্কৃতিক দিক থেকেও রাশিয়া সমৃদ্ধ দেশ। সেই দিক থেকে ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।”