• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট পৌঁছালো সৌদি আরব

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট পৌঁছালো সৌদি আরব

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০১ ফ্লাইটটি ৪১৪ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির, হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

এ ছাড়া সৌদি সিভিল এভিয়েশন ও হজ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও অভ্যর্থনা জানান হজযাত্রীদের।

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন জানান, “হজযাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য বাংলাদেশ মিশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

হজযাত্রীরা বিমানবন্দরের সুশৃঙ্খলতা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে অংশ নেবেন।