• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বর্তমান প্রজন্ম বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম: ড. ইউনূস

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫
বর্তমান প্রজন্ম বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম: ড. ইউনূস

বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি। মানুষকে স্বপ্ন দেখতে হবে। কল্পনাশক্তি একটি বিশাল শক্তি। কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কোনো কিছু অর্জন করতে হলে কল্পনাশক্তি প্রয়োজন। কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমার মেধাকে কাজে লাগাতে হবে।”

এর আগে, আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছান। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে কাতারে গেছেন।