
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির-কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরব আমিরাতে অবস্থানরত সিলেট প্রবাসী ছাত্রদল নেতৃবৃন্দ। ২৫ অক্টোবর রাতে ছাত্রদল নেতৃবৃন্দ ডুবাইয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যায়ভাবে নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এক তরফা নির্বাচন করতে চায় বলেই সরকার এসব করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির-কে গ্রেফতার করা হয়। সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমানের উপর থেকে ফরমায়েসী রায় বাতিল, সিলেট বিএনপির নেতা আবদুল মোক্তাদির সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানান।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আলমগীর কবিরের সভাপতিত্বে ও নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ও ইউ.এ.ই. বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউ.এ.ই. শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ.এ.ই বন্ধু দলের সাধারণ সম্পাদক এইচ এম তারেক, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, শামসুল ইসলাম, শ্রমিক দলের সহ-সভাপতি শরিফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আবির বিএনপি নেতা শামসুল আলম, দুবাই সিটি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফা ইকবাল, রহিম উদ্দিন, সোহেল আহমদ, নাজিম উদ্দিন, সুলতান আহমদ, মোহাম্মদ মোক্তার, সুলেমান আহমদ, আবুল কাশেম, এম আবদুল্লাহ সহ আরো অনেকে।