• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের আমির

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াতের আমির

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (সা.)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান।

জামায়াত আমির আরও লেখেন, পত্রিকাটির মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।