• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমি-ভবন দাতা আনোয়ার শাহজাহান, সা‌বেক সভাপ‌তি এনামুল হক এনাম, সা‌বেক আহবায়ক এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সা‌বেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সাবেক কোষাধ‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সদস‌্য সাকিব আল মামুন, ফারহান মাসউদ আফসর, মাহমুদুল হাসান বাচ্চু প্রমুখ।