• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ দ্রুত এগোচ্ছে: সিইসি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫
এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ দ্রুত এগোচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা জানান তিনি।

সিইসি বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন।

তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

এ সময় অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।