• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত: ড. ইউনূস

bijoy71news
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। একটি যৌথ ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে।

চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলোকে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে।

প্রথমত, একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।

তিনি বলেন, এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলির মধ্যে একটি।

এই দুর্বল সংহতকরণ বিনিয়োগ এবং বাণিজ্যকে বাধাগ্রস্ত করে। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।