• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুক্রবার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৮

বি৭১নি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আগামী ২৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি দলটির সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার সংসদের গণসংযোগ শাখার উপপরচিালক মো. নূরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিনি/জেএ/বিনিডে