• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাখাল রাহা ইস্যু: `সরকারকে অনেক ছাড় দেয়া হয়েছে, আর না`

bijoy71news
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
রাখাল রাহা ইস্যু: `সরকারকে অনেক ছাড় দেয়া হয়েছে, আর না`

অন্তর্বর্তী সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন– সরকারকে অনেক ছাড় হয়েছে, আর না।

সোমবার (১০ মার্চ) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

সারজিস লেখেন, এই তথাকথিত ভন্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করেছে, আবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে।

রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে সারজিস লেখেন, সময় শেষ হওয়ার আগে তদন্ত করুন, সে অনুযায়ী ব্যবস্থা নিন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে। আর না।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক ও গবেষক সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা। পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে নানা বিতর্কের জন্ম দেন তিনি।

পরে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়।