• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রাখাল রাহার গ্রেপ্তার ও র‍্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচার দাবিতে শিবিরের মিছিল

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রাখাল রাহার গ্রেপ্তার ও র‍্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচার দাবিতে শিবিরের মিছিল

ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমানের (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ।

এদিকে সাম্প্রতিক ঘটনা ও দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এতে বলা হয়, রোববার বিকেল সাড়ে ৪টায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।