• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

‘গণ-অভ্যুত্থানে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫
‘গণ-অভ্যুত্থানে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না’

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের কার কী অবদান, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মূলত নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব প্রশ্নে এ ধরনের আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত প্রদান করছেন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

জাহিদুল নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মত ও পরামর্শ একসাথ করেই পলিসি নির্ধারণ করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই নয়। জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস।

তিনি আরও লেখেন, ‘সত্য ইতিহাস জানা জরুরি। তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।’

জাহিদুল ইসলাম লেখেন, ‘শহীদের রক্তমাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয়। ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন।

শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেজসড সমাধানের উদ্যোগ নিন। জুলাই স্পিরিটকে ধারণ করুন।