• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঁটাতারের বেড়া খুলে নেয়ার আশ্বাস বিএসএফ`র

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
কাঁটাতারের বেড়া খুলে নেয়ার আশ্বাস বিএসএফ`র

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবির সঙ্গে বৈঠকে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধসহ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুলে নেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাটা তারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় তারকাটা দেয়া বন্ধ রেখে তারকাটা সরি নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

এর আগে গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি বিএসএফ। বার বার সীমান্তে এমন ঘটনায় আতংকে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসেন বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ তারকাটার বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেন বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ হাটখোলা বিজিবির হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার বলেন, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যে রেখার কাছাকাছি স্থানে বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে বিএসএফ বুধবার তারকাটা সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে।