• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে ইট-পাথর ও কাঁদানে গ্যাস নিক্ষেপ বিএসএফ’র

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে ইট-পাথর ও কাঁদানে গ্যাস নিক্ষেপ বিএসএফ’র

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশিদের লক্ষ্য করে ইট-পাথর ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিএসএফ। এই ঘটনায় ২ পাড়ের সীমান্তবাসীরা অংশ নিয়েছেন। এসময় তাদের পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ করতেও দেখা যায়।

শনিবার (১৮ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বিএসএফের সহায়তায় চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকার ওপারে গাছ কাটা শুরু করেন ভারতীয়রা। এসময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়।

তথ্যটি নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।