• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী নির্বাচন রাতে নয় দিনের আলোতে ভোট হবে: ধর্ম উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
আগামী নির্বাচন রাতে নয় দিনের আলোতে ভোট হবে: ধর্ম উপদেষ্টা

আগামী নির্বাচন রাতে নয় দিনের আলোতে ভোট হবে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি নেছাবাদ ইসলামী কমপ্লেক্সে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা জানান।

এ সময় উপদেষ্টা বলেন, এদেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি যে তারা জোর করে ক্ষমতায় বসে থাকবে। এতদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো, সেই সুযোগ আর কাউকে দেয়া হবে না।

এ সময় উপদেষ্টা আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার পরও পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সভায় প্রশাসনিক কর্মকর্তা’সহ অন্যরা উপস্থিত ছিলেন।