• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়: সংস্কার কমিশন প্রধান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়: সংস্কার কমিশন প্রধান

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দিবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: জনপ্রশাসন-বিষয়ক সংলাপ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার, সংস্কারের প্রস্তাব পাওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। এ সময় স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠেনি।