• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেত্রী নদী দুইদিনের রিমান্ডে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে পুলিশ।

নদীর বিরুদ্ধে শুক্রবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়ার অভিযোগ ছিল।