• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়: মির্জা ফখরুল

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র‍্যাক সেন্টারে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল।

জাতীয় পার্টি ইস্যুতে চলমান অনিশ্চয়তা নিয়ে তিনি বলেন, ‘দেশে একটা অনিশ্চয়তা সৃষ্টির জন্য চক্রান্ত করা হচ্ছে’।

জাতীয় পার্টি নিয়ে মির্জা ফখরুল বলেন, এটা কোনও ইস্যুই নয়।

এর আগে ঢাকার বিজয়নগর এলাকায় অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে একদল মিছিলকারী।

শনিবার (২ নভেম্বর) বিজয়নগরে একটি সমাবেশ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ উক্ত এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলে জাতীয় পার্টি সমাবেশ স্থগিত ঘোষণা করে।