• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে বাধ্যতামূলক অবসরে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে বাধ্যতামূলক অবসরে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের চাকরির সময় পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি অবসর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।