• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপ‌তির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
রাষ্ট্রপ‌তির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

‌বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের দাবি করেছেন। একই সঙ্গে আরও কয়েকটি দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন তিনি।

তার পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’