• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ সাড়ে ৫ বছর পর দেশে ফিরলেন আমারদেশ সম্পাদক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
দীর্ঘ সাড়ে ৫ বছর পর দেশে ফিরলেন আমারদেশ সম্পাদক

দীর্ঘ ছয় বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকারের রোষাণলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি খুরশিদ আলম প্রমুখ।

উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ নির্যাতনের শিকার মাহমুদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের আমরা কখনও ভুলে যেতে পারি না। এই শহীদের আমরা কখনও ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।