• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বাংলাদেশ বিমান

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বাংলাদেশ বিমান

ওমরাহ যাত্রীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে এয়ারলাইন্সটি।

মঙ্গলবার দুপুরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। ওমরাহ যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন।

যেসব ওমরাহ যাত্রী আগে টিকিট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন।

এছাড়াও যেসব যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।