• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি নেতা তরিকুল ইসলাম সিসিইউতে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। বৃহস্পতিবার পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুক্রবার শরীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটি, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে একাধিকবার তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।

বি৭১নি/জেএ/বিনিডে