• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে জাতিসংঘের পূর্ণ সমর্থন

bijoy71news
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে জাতিসংঘের পূর্ণ সমর্থন

ড. ইউনুসের নেতৃত্বাধিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে জাতিসংঘ সম্পূর্ণ সমর্থন করে জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস।

শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে বলেও মনে করেন সংস্থাটির প্রধান।

গুতেরেস বলেছেন, “এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

গত ১৬ আগস্ট আন্তোনিও গুতেরেস এ চিঠি পাঠালেও সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করেন।

জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে এবং অনুরোধ পেলে যেকোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।

চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছে গুতেরেস বলেন, “বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।”