• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪
গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে একথা বলে মির্জা ফখরুল।

শ্রদ্ধা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল’সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে।

সেখানে, নানা ইস্যুতে হাসিনা সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিবে বিএনপি।