• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪
জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করবে ব‌লেও তি‌নি আশ্বাস প্রদান ক‌রেন।

রোববার (১৮ আগস্ট) একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ প্রদানকা‌লে স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করেছে।

তি‌নি ব‌লেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া খুব দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী দেশকে সংস্কার করা হবে বলেও জানান।

তরুণসহ সমাজের সকলের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে সরকার।

এ সময় ক্ষুদ্র-নৃ গোষ্ঠির অধিকার রক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনেও জোর দেন ড. ইুউনূস। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।