নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার বিচারের দাবিতে ওসমানীনগরে দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও সাদিপুর এলাকায় এই কর্মসূচী পালন করে।
গোয়ালাবাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মন্নান বক্স এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সভাপতি স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক রকিব আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, উপদেষ্টা আব্দুল জলিল জিলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহসভাপতি মুজাহিদ আহমদ, সাংগটনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ ইলিয়াস আলী, ছাত্রদল নেতা আব্দুল মুক্তাদির, আরিয়ান আহমদ, ছায়েদ মাসুদ, দিপু মিয়া, যুবদল নেতা সুবের আহমদ প্রমূখ। সমাবেশে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমূখ।
তাজপুর বাজারে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপত আব্দুস শহিদের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপির সহ-সাংগটনিক কবির আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সিনিয়র নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ, যুবদল নেতা নুরুল ইসলাম রেজনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া দয়ামীর ও সাদিপুর এলাকায় কর্মসূচী বাস্তবায়ন করে তারা।