• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে জয় বাংলা স্লে‌াগান দিয়ে বাসে আগুন

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
রাজধানীতে জয় বাংলা স্লে‌াগান দিয়ে বাসে আগুন

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুষ্কৃ‌তিকারীরা আগুন ধরিয়ে `জয় বাংলা, জয় বঙ্গবন্ধু` স্লোগান দিয়ে পা‌লিয়ে যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৮টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ৮টা ৩৩মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যায়। রাতে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।