• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়া কেবিন থেকে সিসিইউতে

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
খালেদা জিয়া কেবিন থেকে সিসিইউতে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।