• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এম‌পি আনারের মৃত্যুর বিষয় নিশ্চিত হলে আসন শূণ্য ঘোষণা: সংসদে সিদ্ধান্ত

bijoy71news
প্রকাশিত জুন ৬, ২০২৪
এম‌পি আনারের মৃত্যুর বিষয় নিশ্চিত হলে আসন শূণ্য ঘোষণা: সংসদে সিদ্ধান্ত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক নিশ্চিত হলেই তার আসনটি শূন্য ঘোষণা করা হবে।

বুধবার (৫ জুন) সন্ধ্যায় বাজেট অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর।

 

বৈঠক সূত্রে জানা গেছে, কলকাতায় ‘খুন’ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বৈঠকে প্রসঙ্গটি তোলেন। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ওই আসনটি শূণ্য ঘোষণার সিদ্ধান্ত হয়।