• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি গণমাধ্যমকে জানান, শুক্রবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

‘কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে’—বলেন তিনি।