• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আজ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আজ

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ দিন চলছে।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন পার করছে, যা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

সোমবার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি কর্মসূচি ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীও অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।