• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩
ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ৩৩টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হচ্ছে।

এ বিষয়ক একটি আদেশ ডিএমপি সদর দপ্তরে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশে ওসিদের বদলি করা হচ্ছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে ডিএমপির ৫৩টি থানার মধ্যে ৩৩টি থানার ওসিদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বদলির আদেশ আজকেই (রবিবার) পাঠিয়ে দেওয়া হবে। এই ৩৩টি থানায় নতুন ওসি যোগদান করবেন।’

দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।’