• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিন দিনে সারা দেশে আরও ১১ যানবাহনে আগুন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩
তিন দিনে সারা দেশে আরও ১১ যানবাহনে আগুন

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালীন সারা দেশে আরও ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত তিন দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

রবিবার দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, অগ্নিকাণ্ডের শিকার যানবাহনগুলো মধ্যে পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান এবং তিনটি ট্রাক রয়েছে। এর মধ্যে ঢাকায় চারটি, গাজীপুর পাঁচটি, সিলেট একটি ও দিনাজপুর একটি যানবাহনে আগুন দেওয়া হয়।

সারা দেশের এসব অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিটের ৯৬ জন ফায়ার ফাইটার।

এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে রবিবার সকাল পর্যন্ত সারা দেশে মোট ২৪৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন এবং ১৫টি স্থাপনা রয়েছে।