• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়নি: সিইসি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়নি: সিইসি

নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘এখনও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে বিএনপির।’

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

কোনো একটা দলকে জিতিয়ে দেওয়ার জন্য কমিশন কাজ করবে না জানিয়ে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে এলে তা জাতির জন্য সৌভাগ্যের হবে। সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে সিইসি বলেন, প্রয়োজনে নির্বাচনের শেষ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, ‘পলিটিক্যাল উইল ইজ এক্সট্রিমলি ভেরি ইমপর্ট্যান্ট। নির্বাচন ভালো হবে কি না, সেটার জন্য আন্তরিক পলিটিক্যাল উইল থাকতে হবে। পলিটিক্যাল উইল আমাদের থেকে আসবে না। এটা আসবে রাজনৈতিক দল থেকে, সরকার থেকে।’ তিনি বলেন, ‘আমরা বারবার আহ্বান করেছি, একসঙ্গে বসার কথা বলেছি। কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল কালচার এত বেশি স্প্লিটেড হয়ে আছে যে কেউ কারও সঙ্গে বসতে চাচ্ছে না।’