• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রবি-সোমবার ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩
রবি-সোমবার ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে ফের আগামী রবি এবং সোমবার সারাদেশে টানা ৪৮ ঘণ্টা (রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত) অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলার পরদিন সারাদেশে হরতালসহ ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। বৃহস্পতিবার ষষ্ঠ দফার দ্বিতীয় দিনের মতো সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।