• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩
বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন বাংলাদেশের জনগণের স্বার্থে ওই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র।
সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে বরাবরের মতোই এরুপ মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারকে কর্তৃত্ববাদী বলে অভিহিত করে বাংলাদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন, সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও বাংলাদেশ সরকার আবারও একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, অপহরণ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক দলের কর্তৃত্বের বিরুদ্ধে কী উদ্যোগ নিচ্ছে?
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন- বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্রও তা চায়। আমরা সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাবো।
ওই ব্রিফিংয়ে মিলারের কাছে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বড় তিন দলকে নিঃশর্ত সংলাপে বসার চিঠি দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ৩০টিরও বেশি দল নির্বাচনে যাবার কথা ঘোষণা করেছে। কেবল বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিএনপির বর্জন কি নির্বাচনের অংশগ্রহণমূলক ও বৈধতাকে প্রশ্নের মুখে ফেলবে?
এ প্রশ্নে ম্যাথু মিলার বলেন, ‘আমি আগেই বলেছি, আমাদের লক্ষ্য, বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
এছাড়া বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সরকার বাধা দেয়ায় যুক্তরাষ্ট্র দায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কি-না জানতে চাওয়া হলে। মিলার বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে শ্রমিক অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে