• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে ২জন নিহত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২, ২০১৮

গজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট মেশিনে বিস্ফোরণ ঘটে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

টঙ্গী সরকারি হাসাপাতালের চিকিৎসক মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণের ঘটনায় অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুইজন মারা গেছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আটজনকে ঢাকা পাঠানো হয়েছে।