• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাতে রাজধানীতে আরও এক বাসে আগুন, মোট ১৬ যানবাহন পুড়ল

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩
রাতে রাজধানীতে আরও এক বাসে আগুন, মোট ১৬ যানবাহন পুড়ল

বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ চলার মধ্যেই বৃহস্পতিবার রাতে রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এই দফার অবরোধে মোট ১৬টি যানবাহনে আগুন দেওয়া হলো।

রাত ১১টা ১০ মিনিটে মিরপুরের দিয়াবাড়ি রয়েল সিটি গেট এলাকায় ট্রান্সসিলভা পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জমিস ঢাকা টাইমসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে আসিয়ান পরিবহন ও দুপুরে বাড্ডার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ নিয়ে অবরোধের ৪১ ঘণ্টায় সারাদেশে ১৬টি যানবাহনে আগুন দেওয়া হলো। বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এসব আগুন দেওয়া হয়।

আগুন দেওয়া এসব পরিবহনের মধ্যে রয়েছে ১১ বাস, চারটি কাভার্ডভ্যান ও দুইটি ট্রাক।